একজন ফকির হায়দার বাবা এবং কিছু প্রশ্নরেখা…

এপ্রিল 13th, 2010 লিখেছেন ইহাব মন্তব্য নেই »
ছবি রণদীপম বসুর সৌজন্যে

ছবি রণদীপম বসুর সৌজন্যে

ফকিরবাবা শুয়ে আছেন, আর ভক্তরা তাকে বেষ্টন করে আছে। এবার আর আগ্রহ দমিত রাখতে পারলাম না। সুস্থ হোক বা অসুস্থ হোক বা অন্য কিছুই হোক, জীবনের স্বাভাবিক প্রবাহ থেকে বিশ্লিষ্ট একজন বয়োবৃদ্ধ ব্যক্তি না হয় অজ্ঞাত কোন কারণে একটা বোহেমিয়ান জীবনের অভ্যস্ততায় নিজেকে জড়িয়ে নিয়েছেন। কিন্তু ভক্ত নামের এই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষগুলো কিসের টানে কিসের আশায় তাঁর পিছে পিছে এমন অনির্দিষ্ট সময় ধরে অনিশ্চিত গন্তব্যে ঘুরছে ? কোথাও কোনো সমস্যা না হলে কেন এই মানুষগুলো স্বাভাবিক জীবনস্রোত ছেড়ে এসে আরেকজন ছন্নছাড়া মানুষের পিছু পিছু এভাবে ভবঘুরের মতো ঘুরে বেড়াবে ? এটা কি কোন নেশা ? কোন মাদকতা ? না কি অজ্ঞাত কোন সমস্যা থেকে মুক্ত হবার অসহায় ভরসা ? এই ধৈর্য্যের রহস্য কোথায় ?

রণদীপম বসু এই প্রশ্নের উত্তর খুঁজতেই চষে বেরিয়েছেন ফকির হায়দার বাবার সম্পর্কে তথ্য সন্ধানে। কিন্তু দেখা গেল সঠিক তথ্য জোগাড় করা খুবই কঠিন এবং “ডালমে কুছ কালা হ্যায় “।

রণদীপম লিখেছেন:

আমাদের দেশে সবচাইতে প্রতিশ্রুতিশীল ও অতিসম্ভাবনাময় ব্যবসা পণ্যটি হলো পীর ফকির সাধু দরবেশ ইত্যাদি। আর অতিমুনাফাকারী ব্যবসাক্ষেত্রটির নাম আশ্রম বা মাজার।

বিস্তারিত পড়ুন এখানে

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

কবি আল মাহমুদ কি আদৌ মুক্তিযোদ্ধা ???

ডিসেম্বর 27th, 2009 লিখেছেন রেজওয়ান মন্তব্য নেই »

আল মাহমুদ
কবি আল মাহমুদকে জামাতে ইসলামী বীর মুক্তিযোদ্ধা হিসেবে রোববার ২৭শে ডিসেম্বর ২০০৯ সংবর্ধনা দিয়েছে

আরিফ জেবতিক মুক্তিযুদ্ধে আল মাহমুদের ভূমিকা নিয়ে লিখেছেন এবং প্রশ্ন করেছেন কবি আল মাহমুদ কি আদৌ মুক্তিযোদ্ধা ???

কবি আল মাহমুদ আসলে প্রভাবশালী ভগ্নীপতির ছত্রছায়ায় কলকাতার জীবনে খুবই আরামে ছিলেন । ভগ্নিপতি তাকে একটি আইডি কার্ড ধরিয়ে দিয়েছিলেন , মুক্তিযুদ্ধের সাথে এটাই কবির প্রত্যক্ষ যোগাযোগের বড় পরিচয় ।

কবি নয়মাস কলকাতাতেই ছিলেন এবং পূর্ণেন্দু পত্রী আর রাজেশ্বরী রায়ের সাথে কলকাতাকে জানতেই তার সময়টি ব্যয় হয়েছে । দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতাকে জানাটা যদি কবির কাছে গুরুত্বপূর্ণ মনে হয় , তাহলে তাকে আর যাই হোক মুক্তিযোদ্ধাদের সাথে মিলিয়ে ফেলাটা মুক্তিযোদ্ধাদের অবমাননা ছাড়া আর কিছুই নয় ।

বিস্তারিত পড়ুন এখানে

VN:F [1.6.8_931]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

শুদ্ধতা

নভেম্বর 20th, 2009 লিখেছেন রেজওয়ান মন্তব্য নেই »
ছবি অনাহুত আগন্তুকের সৌজন্যে

ছবি অনাহুত আগন্তুকের সৌজন্যে

অনাহুত আগন্তুক শহুরে এবং গ্রামীণ জীবনযাত্রার মধ্যে পার্থক্যটুকু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং বলছে যে এইসব গ্রামের মানুষ শহরে এলে তাদের শুদ্ধতাটুকু ছুঁড়ে ফেলে আর সবার মত হতে চেষ্টা করে:

তুমি যদি কখনো ঠিক এরকম একটা অজপাড়াগাঁয়ে যাও, রাজধানীতে অনেকগুলো বছর থাকার পর, তুমি প্রথম যেটা নোটিশ করবে, সেটা হলো জীবণযাত্রার ভিন্নতা। ওদের আর আমাদের পৃথিবী কতটা আলাদা সেটা ভাবতেই তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমার সিলটি টানটা খুব ভালো লাগছিল শুনতে – আর আমার ভাবতেই খুব বাজে লাগছিল, যখন এই মানুষগুলো শহরে যায়, ওর ওদের সুন্দর কথা বলার টানটা ছুড়ে ফেলে কৃত্তিম সুরে ‘শুদ্ধ বাংলা’ বলতে। আমার মনে হয় আমরা এভাবেই আমাদের সব শুদ্ধতাগুলো ছুড়ে ফেলে দেই – আর সবার মতো হতে চেষ্টা করে। যে ছেলেটা আমাদেরকে পা দিয়ে বৈঠা বেয়ে নদী পার করে দিয়েছিল, সে হয়তো সারা জীবণে আমার এক দশমাংশ সুযোগও পাবে না, হয়তো আমি খুব বড় বড় কাজ করবো আর বুক ফুলিয়ে ভাববো ‘কি করে ফেললাম!’। এবং কখনো ভাববো না, বাংলাদেশ আসলে ঠিক অল্প কয়টা সুযোগ পাওয়া মানুষের মধ্যে সীমাবদ্ধ না – বাংলাদেশ ঠিক শহুরে কয়েকটা দেয়ালের মধ্যে আটকা পড়া একটা জায়গা না। বাংলাদেশটা অনেক বড় একটা দেশ। অনেক অনেক মানুষ নিয়ে – যারা কখনো খুব একটা সুযোগ পায় না, জীবণে কিছু একটা করার বা কিছু একটা হওয়ার – কিন্তু ওর সুযোগ পাওয়া নিয়ে মাথাও ঘামায় না। আমাদের প্রধানমন্ত্রীরা দামি দামি শাড়ি পড়ে বিদেশে যায় দেশের ভাবমূর্তি তুলে ধরতে, আমাদের নেতারা পল্টন ময়দানে মাইকের সামনে দাঁড়িয়ে গলা ফাটায় আমজনতার কান ফাটানোর জন্য, ভার্সিটিতে দূরদূরান্ত থেকে ছেলেপুলে পড়তে আসে, এসে সিট না পেয়ে রাজনীতি করে শুধু মাথার উপর একটা ছাদ পাওয়ার জন্য – তারপর ওরাও একটা সময় গিয়ে শূণ্য কথার প্রাসাদ গড়বার জন্য বক্তৃতা দিতে শুরু করে। আমাদের কবিরা এত বেশি কঠিন কঠিন শব্দ দিয়ে কবিতা লেখে, যে আমরা ভুলতেই বসি, কবিতার উদ্দেশ্য কি।

VN:F [1.6.8_931]
Rating: 7.7/10 (3 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

বাংলাদেশে জঙ্গীবাদ

নভেম্বর 16th, 2009 লিখেছেন রেজওয়ান ১ টি মন্তব্য »

মুক্তমনা ব্লগে আতিক রাঢ়ী বাংলাদেশে জঙ্গীবাদের পদচারণা এবং এর কারণ, সম্ভাব্য পরিণতি ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন:

সম্ভাব্য পরিনতিঃ নারীগনকে কোরানীয় মান-মার্যাদায় প্রতিষ্ঠীত করতে প্রথমে বস্তায়(বোরখায়)পরে গৃহে পুরে ফেলাই হবে তাদের প্রথম টার্গেট। স্কুল, কলেজগামী ও কর্মজিবী নারীদের নানা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা তাদের কার্যক্রম শুরু করবে। কো-এডুকেশন বন্ধের জন্য তারা ঐসব প্রতিষ্ঠানে বোমা হামলা চালাতে পারে।

তাদের প্রধান প্রধান হামলার লক্ষ্যবস্তু হবেঃ
প্রগতিশীল পত্রিকা ও সংগঠন ।
মাল্টি-ন্যাশনাল কম্পানিগুলোতে কর্মরত যারা ।
আদালত ও পুলিশ স্টেশন গুলো।
চার তারা ও পাঁচ তারা হোটেল।
মন্ত্রী, সংদদ সদস্য সহ রাষ্ট্রের অন্যান্ন গুরুত্ত্বপূর্ন ব্যাক্তিবর্গ।
NGO গুলোতে কর্মরত যারা।

সবচেয়ে মহান সম্ভাব্য পরিনতি হচ্ছে, একদিন সুন্দর সকালে হয়তো দেখা যাবে, এই যুদ্ধে আমাদের দূর্বল সরকারকে সহায়তা করতে আমেরিকান বাহিনী চালক বিহীন বিমান থেকে সন্দেহভাজন জঙ্গিদের উপরে বোমা ফেলছে।

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

প্যারিসের মেট্রো

নভেম্বর 16th, 2009 লিখেছেন রেজওয়ান মন্তব্য নেই »

প্যারিসের আন্ডারগ্রাউন্ড - ছবি ওয়াসিম খান পলাশের সৌজন্যে।

প্যারিস থেকে ওয়াসিম খান পলাশ লিখছেন ফ্রান্সের অত্যাধুনিক আন্ডার গ্রাউন্ড মেট্রো রেলের যোগাযোগ ব্যবস্থা নিয়ে:

প্যারিসের মেট্রো সবার কাছে এক গোলক ধাঁধা। বিদেশি পর্যটক,এমনকি ফরাসীরাও যারা দূরের কোনো প্রভিন্সে বসবাস করেন, একটি বারার জন্যে হলেও আসেন প্যারিসের মেট্রোতে ঘুড়ে বেড়াতে। প্যারিসের মেট্রো যেন এই স্বপ্নীল সিটিকে যেন আরো স্বপ্নময় করে তুলেছে। ঠিক পাশাপাশি এই এর সাবওয়েই অনেক ছিন্নমূল মানুষের আশ্রয়ের জায়গা এখন। এই ছিন্নমুলদের প্রায়ই এদিক ওদিক পায়চারি করতে দেখা যায় । এটা যেন কেমন এক বাস্তবতা।

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

মাওবাদীরা কেন ভুল পথে?

নভেম্বর 15th, 2009 লিখেছেন রেজওয়ান ১ টি মন্তব্য »

পাঁচফোড়ন ব্লগে শৈবাল আলোচনা করছেন ভারতের মাওবাদীরা কেন ভুল পথে গমন করছেন। তাদের মোকাবিলা করতে তার পরামর্শ:

তাদের পথ টা কেন ভুল সেটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। ‘প্রধানমন্ত্রী ওদের সবথেকে বড় আভ্যন্তরীণ বিপদ বলেছেন’, কিংবা ‘ওরা মমতার সাথে আঁতাত করছে’ বললেই মানুষের কাছে ওদের ভুল মতবাদ, ভুল পথ পরিষ্কার হবে না। [..]

একমাত্র এরা ছাড়া আর কেউই ইতিহাসে বিপ্লবের নামে নিরস্ত্র গরীব মানুষ খুন করেনি, ক্ষেত মজুর, ভাগ চাষী খুন করে এই ভারতের মাওবাদী ছাড়া আর কেউ ইতিহাসে বিপ্লব করার কথা ঘোষণা করে না। CPIM কে দুর্বল করে এরা ভারতের বামপন্থী আন্দোলন কেই ভাঙ্গার কাজে ভুল পথ দিয়ে চলেছে, শেষ বিচারে এরা সাম্রাজ্যবাদকেই শক্তিশালী করছে।

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

লাইবেরিয়ার ছবি

নভেম্বর 6th, 2009 লিখেছেন রেজওয়ান মন্তব্য নেই »

লাইবেরিয়াতে বাংলাদেশী পতাকা

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ব্লগার যুবরাজ তার ‘লেটার ফ্রম লাইবেরিয়া’ সিরিজের ১৭তম পর্বে লাইবেরিয়ার কিছু দুর্দান্ত ছবি পোস্ট করেছেন। সেগুলো দেখতে পাবেন সচলায়তনে

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

তাজউদ্দিন কন্যার ভাষ্যে জেল হত্যাকান্ড

নভেম্বর 6th, 2009 লিখেছেন রেজওয়ান মন্তব্য নেই »

জেল হত্যা সম্পর্কে তাজউদ্দিন কন্যা শারমিন রীপির মুখে ধারাভাষ্য লিপিবদ্ধ করেছেন বিপ্লব পাল। এটি ধারণ করা হয়েছিল তিন বছর আগে যখন রীপি লস এঞ্জেলেসে এসেছিলেন। মু্ক্তমনা ব্লগে বিস্তারিত পাবেন।

VN:F [1.6.8_931]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

অনুগল্প: একটি হত্যাকাণ্ডের নিষ্পত্র ডানা

নভেম্বর 6th, 2009 লিখেছেন রেজওয়ান ১ টি মন্তব্য »

ছবি তুলেছেন কুলদা রায়ের চাচা আলোকচিত্র শিল্পী জনাব নাইব উদ্দিন আহমদ

১৯৭১ সালে ছবিটি তুলেছেন কুলদা রায়ের চাচা আলোকচিত্র শিল্পী জনাব নাইব উদ্দিন আহমদ


কুলদা রায় মুক্তিযুদ্ধের সময় একটি গ্রামের উপর পাক বাহিনীর আক্রমণের নৃশংসতা বর্ণনা করেছেন তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে। তিনি সেই সময়কার বিভীষিকা তুলে এনেছেন:

তরুণতর বড় দাদার কাঁধে আজ বাবার কাঁধের বড় পোটলাটি। আর মেজ দিদির কাঁধে দাদার পোটলাটি। বড়দিদি সেজ বোনটিকে নিয়ে জলে ঝাপ দিয়ে পড়ল। মা হায় হায় করে উঠল। ছোট বোনটিকে কোলে নিয়ে বড়দিদিকে টেনে ধরেছে। জলে ভেসে যেতে যেতে একাবার আকাশের দিকে তাকাল। ছোট বোনটি চোখ বন্ধ করে ফেলেছে।

খাঁ বাড়ির বড়ো মিয়া আর সনাতন মিস্ত্রির সবল হাত এগিয়ে এল। জল থেকে টেনে তুলল। তারপর আবার ওরা টুপ করে ঢুকে পড়ল পাট ক্ষেতে। বলে উঠল, মরে গেলিও কেউ কিন্তু শব্দ করতি পারবা না।

তারপর সেই সত্য যা অনেককেই আবেগাক্রান্ত করে:

…খুব কালো হয়ে পড়ে আছে একজন পুরুষ কি নারী কিশোর কি কিশোরী কি হিন্দু কী মুসলিম কী নাসারা কী কাফির কী সাধু কী দুশমন কী ফেরিশতা… শিয়রে টিয়া পাখি… পদতলে একটি বিড়াল… আর বুক জুড়ে যে শিশু অথবা বালক অথবা গোপাল কি হরি কি যীশু কি রহিম কি সাকার কি নিরাকার কি ক্রুশ কি বৃক্ষ কি প্রাণী কি হাওয়া কি রোদ কি অতীত…

পুরোটা পড়ুন আমারব্লগে

VN:F [1.6.8_931]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)

আসামে বাংলা ভাষার হাল হকিকত

নভেম্বর 6th, 2009 লিখেছেন রেজওয়ান মন্তব্য নেই »

আসামে বর্তমানকালের রাজনীতিতে বাংলা ভাষা নিয়ে বেশ কুট চাল শুরু হয়েছে। পশ্চিম বঙ্গের কফি হাউজের আড্ডা ব্লগে সুশান্ত জানাচ্ছে:

কংগ্রেসের প্রার্থী ওয়াজেদ আলি আজমল পুত্রের বিরুদ্ধে বাংলা না জানার অভিযোগ এনেছেন। সেই অভিযোগের জবাব দিতে ইতিমধ্যে হোজাই থেকে এক বাংলা শিক্ষককে ভালো মাইনে ও থাকা খাওয়ার সুবিধে দিয়ে মুম্বাইতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সুশান্ত আরও মন্তব্য করেছেন:

আমার ব্যক্তিগত অনুমান হলো, এ রাজ্যে অচিরেই বাঙলা ভাষা ও সংস্কৃতির আন্দোলনের নেতৃত্ব দেবেন মুসলমানেরা। কারণ হিন্দুদের নয়, একমাত্র এদেরই আছে নিচু তলা অব্দি সংযোগ। শ্রমিক কৃষকদের মধ্যে। আগামী আদমসুমারিতেই এ রাজ্যের জনবিন্যাসের চরিত্র পাল্টে যাবার সম্ভাবনা প্রবল।

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: 0 (from 0 votes)