আমাদের সম্পর্কে

বাংলা ব্লগ তথা বাংলায় নাগরিক মিডিয়ার যাত্রা ২০০৫ সালের ১৬ই ডিসেম্বর থেকে। এই কয়েক বছরে বেশ কয়েকটি কমিউনিটি ব্লগ বের হয়েছে, বিভিন্ন প্লাটফর্মে ব্যক্তিগত ব্লগের সংখ্যাও কম না। অনেক লেখক জনপ্রিয় হয়েছে, অনেকে লেখা শুরু করেছেন এবং ক্রমাগত চর্চা করে যাচ্ছেন। এই সব মিলে প্রতিদিন ব্লগে শত শত লেখা হচ্ছে। কিন্তু সেগুলোর কতটুকুই আমাদের নজরে আসে? আমাদের স্বল্প সময়ে কয়টি ভাল লেখা পড়ার সুযোগ হয়? বিভিন্ন ব্লগে প্রকাশিত সেরা বাংলা সাহিত্য, সমসাময়িক পর্যালোচনা ও কথোপকথনকে এক স্থানে তুলে ধরার জন্যেই আমাদের এই স্বেচ্ছাসেবী প্রয়াস। একে সমৃদ্ধ করার দায়িত্বভার আপনাদের উপরই রইল। লেখক হিসেবে যোগদানের জন্যে আমাদের সাথে যোগাযোগ করুন। উল্লেখযোগ্য ব্লগ লিন্ক সম্পর্কে আমাদের জানাতে পারেন।

VN:F [1.6.8_931]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.6.8_931]
Rating: +1 (from 1 vote)

জবাব দিন