
কবি আল মাহমুদকে জামাতে ইসলামী বীর মুক্তিযোদ্ধা হিসেবে রোববার ২৭শে ডিসেম্বর ২০০৯ সংবর্ধনা দিয়েছে।
আরিফ জেবতিক মুক্তিযুদ্ধে আল মাহমুদের ভূমিকা নিয়ে লিখেছেন এবং প্রশ্ন করেছেন কবি আল মাহমুদ কি আদৌ মুক্তিযোদ্ধা ???
কবি আল মাহমুদ আসলে প্রভাবশালী ভগ্নীপতির ছত্রছায়ায় কলকাতার জীবনে খুবই আরামে ছিলেন । ভগ্নিপতি তাকে একটি আইডি কার্ড ধরিয়ে দিয়েছিলেন , মুক্তিযুদ্ধের সাথে এটাই কবির প্রত্যক্ষ যোগাযোগের বড় পরিচয় ।
কবি নয়মাস কলকাতাতেই ছিলেন এবং পূর্ণেন্দু পত্রী আর রাজেশ্বরী রায়ের সাথে কলকাতাকে জানতেই তার সময়টি ব্যয় হয়েছে । দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতাকে জানাটা যদি কবির কাছে গুরুত্বপূর্ণ মনে হয় , তাহলে তাকে আর যাই হোক মুক্তিযোদ্ধাদের সাথে মিলিয়ে ফেলাটা মুক্তিযোদ্ধাদের অবমাননা ছাড়া আর কিছুই নয় ।
বিস্তারিত পড়ুন এখানে।




![A search for Silvery Dream. [..Sirajganj, Bangladesh..] A photo on Flickr](http://farm1.static.flickr.com/149/420081770_ecf699d4d5_s.jpg)
